রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
বিএনপির বিদ্রোহী প্রার্থীকে ‘মানসিক রোগী’ আখ্যা শ্রমিকদল নেতার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৬:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতাকে মানসিক রোগী আখ্যা দিয়েছেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক লিটন বলেন, “আতাউর রহমান সুস্থ রাজনীতির পরিপন্থী আচরণ করছেন এবং তার উন্নত চিকিৎসা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আতাউর রহমান আতা যেসব ভিত্তিহীন ও উদ্ভট বক্তব্য দিচ্ছেন তা সমাজ ও রাজনীতির জন্য ক্ষতিকর।” তার বিরুদ্ধে আনা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে জেলা রেন্ট-এ-কার মালিক সমিতির সভাপতি সিহাব সুমন বলেন, আতাউর রহমান আতার ভাতিজি জামাতা বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা অত্যন্ত নিন্দনীয়। তিনি এসব মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং এ ঘটনায় প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

এ সময় জেলা শ্রমিকদল, যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   বিদ্রোহী প্রার্থী   শ্রমিকদল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close