শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৬:১২ পিএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

নীলফামারীর কিশোরগঞ্জে নিজ বাড়ির আঙিনায় গলাকেটে এক বৃদ্ধাকে হত্যা করার ঘটনায় র‌্যাবের যৌথ অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ ও র‌্যাব-৪-এর যৌথ অভিযানিক দল।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা জেলার সাভার থানার জয়নাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. এরশাদ আলী (৪৫) ও তার ছেলে মো. সজিব (২২)। তাদের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার জুম্মারপাড় তেলিপাড়া গ্রামে।

র‌্যাব জানায়, গত শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে নীলফামারীর কিশোরগঞ্জ থানাধীন ৮ নম্বর গাড়াগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জুম্মারপাড় তেলিপাড়া গ্রামে নিজ বসতবাড়ির ভেতরের আঙিনায় দেলোয়ারা ওরফে দুলালী বেগমকে (৬০) কে বা কারা গলাকেটে হত্যা করে রেখে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা বিষয়টি থানা পুলিশকে জানান।

ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ভিকটিমের ভাই মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। হত্যাকাণ্ডের পর থেকে গ্রেপ্তার এড়াতে অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব যৌথ অভিযান চালিয়ে সাভার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাব জানায়, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close