সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
কেউ দুর্নীতি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন : শামা ওবায়েদ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৬:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কাউকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করতে দেব না। কেউ দুর্নীতি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, ‘আমি যদি আমার বাবার সন্তান হয়ে থাকি তাহলে কাউকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করতে দেব না। কেউ দুর্নীতি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন। কারো অন্যায়ের দায়-দায়িত্ব আমি শামা ওবায়েদ নিব না। বিএনপি দেশের গণমানুষের সেবা করে যাচ্ছে। সেই দলের নামেও আমি বদনাম হতে দিব না। সুতরাং আমরা সৎপথে থেকে সৎপথে উপার্জন করে জীবিকা নির্বাহ করবো। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে সবই সম্ভব।’

তিনি বলেন, ‘আপোসহীন জননেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কারণেই সালথা উপজেলা সৃষ্টি হয়েছে। ২০০১ সালে তিনি প্রধানমন্ত্রী থাকাকালিন সালথায় এসে জনসভা করে এখানে উপজেলা ঘোষণা করেন। এরপর আমার বাবা সাবেক মন্ত্রী মরহুম কেএম ওবায়দুর রহমানের নেতৃত্বে সালথা উপজেলা পরিষদ হয়। যে কারণে আজকে আপনারা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান হওয়ার সুযোগ পেয়েছেন। তাই আমরা সালথাবাসী দেশনেত্রী খালেদা জিয়ার কাছে ঋণী।’

শামা ওবায়েদ আরো বলেন, ‘আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সালথা ও নগরকান্দার মানুষ ছাড়া কিছু বুঝে নাই। আমি যেন ওনার অবর্তমানে সালথা-নগরকান্দার সকলের পাশে থাকতে পারি। সেই দোয়া সকলে করবেন। আমার ইচ্ছা সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল করা। যেখানে স্বল্পমূল্যে গরিব মানুষ চিকিৎসা পাবে। শিক্ষাখাত ঢেলে সাজানো হবে। যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান করা হবে।’

সালথা উপজেলা বিএনপি সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা শাহিদুজ্জামান শাহিদ, মনির মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, খন্দকার রেজাউর রহমান চয়ন, ইউপি সদস্য শাহজাহান মোল্যা প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  দুর্নীতি   পুলিশ   শামা ওবায়েদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close