রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
রাজনীতি
তথ্য উপদেষ্টা
যদি পরিবর্তন চান, সংস্কার চান তাহলে হ্যাঁ ভোট দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৬:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “আমাদের অবস্থানটা স্পষ্ট। আমরা মানুষকে বলব, যদি পরিবর্তন চান, সংস্কার চান, তাহলে গণভোটে অংশগ্রহণ করুন এবং হ্যাঁ ভোট দিন।”

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সরকারের অবস্থান প্রসঙ্গে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “হ্যাঁ ভোট দিলে আপনি কি-কি পাচ্ছেন এটা আমরা বলছি। না দিলে কি কি পাচ্ছেন না, এটাও আমরা বলছি। কেউ যদি মনে করে সে না ভোটের পক্ষে প্রচার করবে, এটা তার দলীয় সিদ্ধান্ত।”

তথ্য উপদেষ্টা বলেন, “আগেও বলেছি এখনো বলি নির্বাচন হবে এটা ১২ ফেব্রুয়ারিতেই হবে ইনশাআল্লাহ। মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেয়া হচ্ছে যাতে করে মানুষ ওই দ্বিধাদ্বন্দে থাকে। মানুষের মধ্যে আরেকটা সংশয় ছড়িয়ে দেয়া হচ্ছে আইন-শৃঙ্খলা নিয়ে, যাতে করে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ থাকে। এইটা হচ্ছে ওই কুটোচালেরই একটা অংশ যা আমি না থাকলে নির্বাচন হবে কিনা। বাংলাদেশের মানুষ অনেক সচেতন। ওই প্রোপাগান্ডা ছড়িয়ে কোন লাভ হবে না। তারা তাদের নেতা নির্ধারণ করতে এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে সাধারণ নির্বাচন এবং গণভোট দুইটাতে অংশ নেবেন।”

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ ইস্যুতে উপদেষ্টা বলেন, “এটা অভিযোগ আসবে না, এমন তো কোন কথা নেই। কেউ যদি মনে করে তার এলাকাতে ব্যত্যয় ঘটছে সে তো ল ইলেকশন কমিশনকে বলবে এবং ইলেকশন কমিশনের কিন্তু নিজস্ব আইনেই ওটার প্রতিকার দেয়ার বিধান আছে। আইনে কেন প্রতিকার দেয়ার বিধান থাকল? কারণ এরকম হতে পারে।”

তিনি আরও বলেন, “সমস্ত দেশের ৩০০ আসনে কিন্তু এই কথাটা বলা হচ্ছে না। একটা-দুটো জায়গায় যদি এ ঘটনা ঘটে থাকে তাহলে বলবে, নির্বাচন কমিশন প্রতিকার দেবে। বলার পরেও যদি প্রতিকার না পায় তখন সেটা একটা প্রশ্ন।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  তথ্য উপদেষ্টা   ভোট  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close