শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ, চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস
সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৬:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত একটি চুনা কারখানা উচ্ছেদ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কারখানাটি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয় এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মুকুন্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৬ ফুট গভীরে মাটি কেটে স্থাপন করা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান ও তিতাস গ্যাস আড়াইহাজার জোনের ম্যানেজার রায়হান কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে এক্সকেভেটরের সাহায্যে চুনা কারখানাটি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে পানি স্প্রে করা হয়। কারখানার কাঁচামাল সম্পূর্ণরূপে বিনষ্ট করা হয়।

এ সময় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আড়াইহাজার উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএফএইচ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close