শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
নাহিদ
আসন সমঝোতা হলেও ১১ দলীয় জোটের রাজনৈতিক গুরুত্ব আছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৬:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন সমঝোতা হলেও ১১ দলীয় এই জোটের রাজনৈতিক গুরুত্ব আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলের শীর্ষ নেতৃবৃন্দের আসন সমঝোতার জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “এই জোট নিয়ে জনগণের মধ্যে একটি বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ তা বুঝতে পারছে।”

জোটের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, “জোটের ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী এবং এটি যেন অটুট থাকে, সেটাই আমাদের প্রত্যাশা। জোট প্রক্রিয়ায় বর্তমানে যেসব মতভিন্নতা দেখা যাচ্ছে, তা খুবই অল্প সময়ের মধ্যে কেটে যাবে বলে আমি বিশ্বাস করি। আমাদের সংস্কার ভাবনা, আধিপত্যবাদ ও দুর্নীতিবিরোধী অবস্থানকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটাব।”

তিনি আরও জোর দিয়ে বলেন, “আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব এই জোট যেন অটুট থাকে। কোনো বিষয়ে কারও মতানৈক্য থাকলেও জোট গড়ার প্রক্রিয়া থেমে থাকবে না, তা এগিয়ে যাবে।”

নির্বাচনী কৌশল সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, “সমঝোতা মানেই হলো একে অপরকে পূর্ণ সহযোগিতা করা। এখানে কোনো দলীয় প্রার্থী নয়, বরং ৩০০ আসনেই জোটের একক প্রার্থী দেওয়া হবে। বৃহত্তর স্বার্থে জোট যাকে মনোনীত করবে, শরিক প্রতিটি দল তাকেই সর্বাত্মক সহযোগিতা করবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  আসন সমঝোতা   দলীয় জোট   নাহিদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close