রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
দশমিনায় উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৭:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় অবৈধ দখলদাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন। এসময় দখরদারাদের স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি)  সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন।

এতে উপস্থিত ছিলেন দশমিনা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহসহ থানা পুলিশ ও সহকারী ভুমি অফিসের বিভিন্ন ইউনিয়নের তহশিলদার গন। 

জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজারে খাস জমিতে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছেন দক্ষিণ দাস পাড়া গ্রামের মো. আজাহার উদ্দিন মাইজভান্ডারি। তিনি বাঁশবাড়িয়া গ্রামের মো. হেমায়েত হাওলাদারের কাছে পজিশন দেড় লাখ টাকায় বিক্রি করেন। ক্রয়ের পর হেমায়েত হাওলাদার ওই জমিতে বহুতল পাকা ভবন নির্মান করে আসছিলো। পাকা ভবনের ঘটনা জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের নজরে আসলে একাধিক বার হেমায়েত হাওলাদারকে পাকা ভবন সরিয়ে ফেলার নির্দেশ দিলে তা অমান্য করায় বৃহস্পতিবার সকালে সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি খাস জমি উদ্ধার করেন। 

উচ্ছেদ অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারি জমি দখলকারীদের বিষয়ে দশমিনা ভূমি অফিস সোচ্চার আছে। আজ উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজের সরকারি খাস জমিতে পাকা ভবন নির্মান কাজ চলছিলো, এ সময় অবৈধ ভবন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

তিনি আরও জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে। 

কেকে/ এমএফএইচ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close