মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বাঞ্ছারামপুরে পদ ফিরে পেলেন বহিষ্কৃত দুই বিএনপি নেতা
করবেন সাকির নির্বাচন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৭:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্দেশনার বাইরে গিয়ে মনোনয়ন জমা দেওয়ায় বহিষ্কৃত বিএনপির দুই কেন্দ্রীয় নেতা এম এ খালেক পিএসসি ও কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে ফিরিয়ে দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাকার পল্টনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পরপরই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। 

পদ ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।

বৈঠকে বিএনপির জোট প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ছাড়াও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা এম এ খালেক পিএসসি এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে গত ৩০ ডিসেম্বর দলের সিদ্ধান্ত অমান্য করে মনোনয়ন জমা দেওয়ায় বহিষ্কার করা হয়েছিল।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির জোট প্রার্থী জোনায়েদ সাকি এই প্রতিবেদককে মুঠোফোনে বলেন, “আমার কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। বাঞ্ছারামপুর বিএনপি এখন থেকে আমার দলের প্রতিক ‘মাথাল’ মার্কার জন্য এক যোগে কাজ করবে। আমরা আমাদের যুগপৎ আন্দোলনের অংশীদারদের সকল কার্যক্রম চালাবো। আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে আমিও উপস্থিত ছিলাম।”

মুঠোফোনে বিএনপির সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক পিএসসি বলেন, “আজ বিকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে মতবিনিময় করেছি। আমি ও কৃষিবিদ পলাশ, আমরা স্বপদে ফিরলাম।এখন হতে জোনায়েদ সাকির মাথাল প্রতিকের  জন্য দল পুরোদমে কাজ করে যাবে।”

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বাঞ্ছারামপুর   বহিষ্কৃত বিএনপি নেতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close