রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
জীবননগরে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ আটক ১
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৭:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে তিনটি স্বর্ণের বারসহ মাহাবুল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি দল জীবননগর উপজেলার যাকা মোল্লার ইটভাটার পূর্ব পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মোটরসাইকেল আরোহী মাহাবুল হোসেনকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬৫ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা। এ ছাড়া অভিযানে একটি লিভো ১২৫ সিসি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে উদ্ধারকৃত স্বর্ণগুলো অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। আটক মাহাবুল হোসেন ও জব্দকৃত মালামালসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  জীবননগর   বিজিবি   অভিযান   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close