শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
রাজশাহীতে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ যুবক গ্রেপ্তার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৮:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী নগরীতে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে ওসমান গনি ওরফে ফুয়াদ (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, বুধবার দুপুরে নগরীর কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকার একটি বাড়িতে ঢুকে অভিযুক্ত যুবক ওই নাবালিকা মেয়েকে ধর্ষণ করে। একই দিন রাতে নাবালিকার মা কাটাখালী থানায় ওই যুবকের বিরুদ্ধে বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর বুধবার রাতেই কাটাখালী থানা-পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।

মামলার এজাহারে ভুক্তভোগীর মা উল্লেখ করেন, বুধবার সকালে বাক প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন। দুপুরে সেখান থেকে বাড়ি ফিরে দেখেন, অভিযুক্ত যুবক তার মেয়েকে ধর্ষণ করছে। তখন তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।

বৃহস্পতিবার কাটাখালী থানার অফিসার ইনজার্জ (ওসি) সুমন কদেরী বলেন, বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবককে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close