শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
বান্দরবানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৮:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্ত: হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্ত: হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ও ৬৯পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কমান্ডারের পত্নী মোশফেকা মোজাম্মেল সিঁথি অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।

এ সময় বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খানসহ শিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন শিক্ষক,অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আন্ত: হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রথমে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ও ৬৯পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান। পরে প্রতিষ্ঠানটির বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেয় এবং শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা হয়।

শেষে ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং চ্যাম্পিয়ন শহীদুল্লাহ হাউজ ও রানার আপ নজরুল হাউজের শিক্ষার্থীদের হাতে বিজয় ট্রফি তুলে দেন।

আয়োজকেরা জানান, এবারের ক্রীড়া প্রতিযোগিতায় শহীদুল্লাহ, নজরুল ও বরকত হাউজের ৬৫৪ জন প্রতিযোগী ১০৭টি ইভেন্টে অংশগ্রহণ করেছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close