শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
সালথায় মাটি কাটার অপরাধে দুইজনের কারাদন্ড
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৮:২৪ পিএম

ফরিদপুরের সালথায় ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে দুইজনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকালে উপজেলার আটঘর ইউনিয়নের খাগৈড় গ্রাম এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক সরেজমিনে উপস্থিত হয়ে মো.  সাহেব আলী শেখ (৩৬) ও মো. তামিম মাতুব্বর (২৫) কে ৫দিন করে বিনাশ্রম কারাদন্ড দেন। 

ভ্রাম্যমান আদালতের বিচারক, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, ‘আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সালথা উপজেলার খাগৈর গ্রাম এলাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে দুইজনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া ড্রেজার মেশিন অকেজো ও প্রায় দুইশো মিটার পাইপ ভেঙে ফেলা হয়।

কেকে/ এমএফএইচ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close