শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পত্নীতলায় সন্তানকে নদীতে ফেলে দিল মা, পুলিশের সহায়তায় বাঁচল প্রাণ
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় শিশু সন্তানকে ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়ে থানায় হাজির মুনতাহীন নামে এক নারী। থানায় এসে তিনি নিজেকে গ্রেপ্তারের দাবি জানান। পরে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রুপসা নামে ১৬ মাস বয়সী ওই শিশুটিকে উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুরে এ ঘটনা ঘটে।

পত্নীতলা থানার ওসি আসাদুজ্জামান জানান, দুপুরের দিকে মুনতাহীন মুন নামে এক নারী থানায় এসে নিজেকে গ্রেপ্তারের দাবি জানাতে থাকে। কারণ হিসেবে তিনি বলেন, নিজ সন্তানকে ব্রিজ থেকে আত্রাই নদীতে ফেলে দিয়েছেন। 

এ সময় তার কথা শোনামাত্র অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল ও অফিসার ইনচার্জ দ্রুত নজিপুর ব্রিজ এলাকায় ছুটে যান। সেখানে পৌঁছে আশপাশের লোকজন নিয়ে শিশুটাকে পানিতে  খুঁজতে থাকেন। এক পর্যায়ে স্থানীয় এক ব্যক্তি শিশুটিকে খুঁজে পান। উদ্ধার করে তাকে দ্রুত ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে প্রাথমিক চিকিৎসাতেই সুস্থ হয়ে ওঠে শিশুটি। বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত আছে।

ওসি আরও জানান, শিশুটির মা মানসিকভাবে অসুস্থ। এর আগেও বেশ কিছু ঘটনা ঘটিয়েছেন।

এদিকে খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি পুরুস্কৃত করেন উদ্ধারকাজে সহযোগিতা করা ব্যক্তিকে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পত্নীতলা   সন্তান   পুলিশ   সহায়তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close