সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
রাজনীতি
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন রাশেদ প্রধান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৮:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জোটের ঐক্যের বৃহত্তর স্বার্থে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেছেন, “আমি প্রার্থী না হলেও ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থানের পক্ষে মাঠে থাকব ও সমঝোতার প্রার্থীদের হয়ে প্রচারণায় অংশ নেব।”

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি রাজনৈতিক শরিক দলগুলোর নেতাকর্মীদের সংযম ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

ওই পোস্টে লিখেছেন, “বৃহস্পতিবার রাত ৮টায় ঐক্যের আসন সমঝোতা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। পরিস্থিতি যাই হোক না কেন, ঐক্যবদ্ধ আন্দোলনের শরিক দলগুলো রাজপথের সহযোদ্ধা এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন। এ কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সংশ্লিষ্ট সব দলের নেতাকর্মী ও সমর্থকদের একে-অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও ভাষা ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ জানাই।”

নিজের রাজনৈতিক সিদ্ধান্ত ব্যাখ্যা তিনি জানান, ঐক্যের বৃহত্তর স্বার্থে তিনি এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তবে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এবং ঐক্যের প্রার্থীদের হয়ে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।

তিনি আরও জানান, ব্যক্তি রাশেদ প্রধানের চেয়ে রাজনৈতিক সমঝোতা ও ঐক্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই কেউ যেন মন খারাপ না করেন।

সমালোচকদের উদ্দেশে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, “তারা চাইলে তাদের ‘চিরাচরিত ভাষায়’ সমালোচনা চালিয়ে যেতে পারেন।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   রাশেদ প্রধান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close