রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্রকে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৮:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় অস্ত্র দিয়ে রুবেল নামে একজনকে আটক করে কোস্টগার্ড। এ ঘটনাটি সম্পূর্ণ সাজানো নাটক বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ করে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে উপজেলা সদরে এ বিক্ষোভ মিছল অনুষ্ঠিত হয়। 

আটককৃত যুবক মো. রুবেল চরকিং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রহিম মাঝির ছেলে। সে সুবর্ণচর উপজেলার সৈকত ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সে পড়ালেখার পাশাপাশি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। তবে কোন পদপদবীতে নেই। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, সদস্য সচিব ফাহিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোন্দকার সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আবদুল হালিম প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, কোস্টগার্ড টাকার বিনিময়ে একজন নিরীহ ছাত্রকে ফাঁসিয়ে দিয়েছে।  সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সঠিক তদন্তের মাধ্যমে আটককৃত রুবেলকে মুক্তি না দিলে কঠিন আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে। 

জানা যায়,  মঙ্গলবার রাতে কোস্টগার্ডের একটি টিম রুবেলকে তার বাড়ী থেকে আটক করে। পরদিন একটি আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে থানায় সোপর্দ্দ করা হয়। কোস্টগার্ডের দাবী এ অস্ত্র বিক্রির সময় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে হাতিয়া থানায় একটি মামলা করা হয়।

বিক্ষোভ সমাবেশে সাধারণ জনতার পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 
 
কেকে/এমএফএইচ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close