শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ভালুকায় মাছবাহী ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত
‎ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৮:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় মাছবাহী ট্রাকের ধাক্কায় আবু বকর সিদ্দিক নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাড়াগাঁও আজিজুল মেম্বারবাড়ী মোড় এলাকায় সিডস্টোর-বাটাজোড় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বকর সিদ্দিক উপজেলার কাচিনা ইউনিয়নের খানপাড়া এলাকার মৃত আলীম উদ্দিন খানের ছেলে। তিনি ৭৮ নম্বর পশ্চিম পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী প্রশিক্ষণ শেষে মোটরসাইকেলযোগে ভালুকা থেকে নিজ বাড়িতে ফেরার পথে পেছন দিক থেকে একটি মাছবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

ভালুকা মডেল থানার সাব-ইনস্পেকটর (এসআই) গোবিন্দ দাস বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত চালক পলাতক রয়েছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ভালুকা   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close