শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
রাজনীতি
জামায়াত জোটে শরীকদের আসন বিন্যাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৯:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১০ দলের জোটে আসন সমঝোতার ভিত্তিতে ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এককভাবে জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রার্থী দেবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ১০ দলের পক্ষ থেকে আসন বিন্যাসের ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ঘোষিত আসন সমঝোতা অনুযায়ী, জোট শরিকদের মধ্যে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এবি পার্টি ৩টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি) ২টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রার্থী দেবে।

ডা. তাহের বলেন, কয়েকটি আসনে জটিলতা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করলে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  জামায়াত   জোট   আসন বিন্যাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close