শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থী নিহত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৯:৩৫ পিএম আপডেট: ১৫.০১.২০২৬ ৯:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মুন্সীবাড়ী কুমপাড় এলাকায় মোটরসাইকেলের সাথে অটোভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জিসান (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর একটার দিকে কাওলীবেড়া- সদরপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।


এ ঘটনায় আহত হয়েছে তার সঙ্গে থাকা সহপাঠী রাব্বি (১৫)।  নিহত জিসান কাউলীবেড়া ইউনিয়নের মোটরা গ্রামের নুরু প্রামাণিকের ছেলে ও আহত রাব্বি আবুল বাশার মাতুব্বরের ছেলে। তারা উভয়ই কাওলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী বলে জানা গেছে। 

স্থানীয়  সূত্রে জানা গেছে, দুপুরে দুই সহপাঠী মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হয়ে সদরপুরের দিকে যাওয়ার সময়  বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে তারা দু,জনই মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে জিসান মারা যায়। আহত রাব্বিকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে রাতে জিসানের মরদেহটি গ্রামে এসে পৌছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/ এমএফএইচ 




 
​


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close