শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
আন্তর্জাতিক
‘ইরানে যেকোনও ধরনের সামরিক অভিযানের বিরোধিতা করে তুরস্ক’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১০:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন হামলার জোরালো আশঙ্কার মাঝে ইরানের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, আমরা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিরোধী। আমাদের বিশ্বাস, ইরানের প্রকৃত সব সমস্যা তাদের নিজেদেরই সমাধান করা উচিত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই মন্তব্য করেছেন।

তিনি বলেন, ইরানের অর্থনৈতিক অসন্তোষকে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।

ইরানে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ সহিংস উপায়ে দমনের ঘটনায় দেশটির জনগণের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন ঘোষণার পর ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বিশেষ তৎপরতাও শুরু হয়েছে। হামলার আশঙ্কায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেছে, ইরানে চলমান বিক্ষোভে অন্তত ৩ হাজার ৪২৮ জন নিহত হয়েছেন। সরকারবিরোধী এই আন্দোলনে ইরানের সব প্রান্তে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। ভিন্নমতের প্রতি ইরানের ক্ষমতাসীন সরকার সহনশীলতা প্রদর্শন করছে না বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠনগুলো। 

বছরের পর বছর ধরে আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি ও মুদ্রার মান তলানিতে পৌঁছানোর কারণে গত মাসের শেষের দিকে দেশটিতে বিক্ষোভের সূত্রপাত হয়।

ইরানে চলমান সংকট সমাধানে সংলাপের আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান। তিনি বলেছেন, ‘‘আমরা চাই সমস্যাগুলো সংলাপের মাধ্যমেই সমাধান হোক।’’

হাকান ফিদান বলেন, আশা করি মধ্যস্থতাকারী, অন্যান্য পক্ষ কিংবা সরাসরি সংলাপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরান নিজেদের মধ্যেই এই বিষয়টির সমাধান করবে। আমরা সেখানকার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

সূত্র: এএফপি

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ইরান   সামরিক অভিযান   তুরস্ক  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close