সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান দুধু মিয়া আর নেই
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১০:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. দুধু মিয়া (৮২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। 

মরহুম দুধু মিয়া সদর ইউনিয়ন পরিষদের তিন বারের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ছেলে উপজেলা যুবদলের সদস্য সচিব টিটু আহমেদ। 

মরহুমের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।  

শোকবার্তায় হাজী মুজিব বলেন, দুধু মিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। এই মৃত্যুতে আমরা একজন প্রবীণ ও অভিজ্ঞ জনপ্রতিনিধিকে হারালাম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ তা'য়ালার নিকট আমি তার রুহের মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জানাই গভীর সমবেদনা।

মরহুমের পরিবার সূত্রে জানা গেছে মরহুম দুধু মিয়ার জানাজা শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ২ টা ১৫ মিনিটে লালবাগ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close