সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
আমারে হিজড়া বানাইয়া রাইখেন না : শেখ মুজিবুর রহমান
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১০:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সভাপতি ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল বলেছেন, আমারে হিজড়া বানাইয়া রাইখেন না, বর্তমানে আমি হিজড়া পর্যায়ে আছি। আমারে বহিষ্কারও করে না, মার্কাও লইয়া গেছে, মার্কাও ফিরিয়ে দেয় না। কিছু পানি মনে হয় তাদের কানে গেছে। ১৮ তারিখ পর্যন্ত শুধু আপনাদের অপেক্ষা করতে হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বাজিতপুর উপজেলার সরারচর এলাকার নিজ বাড়িতে আসন্ন সংসদ নির্বাচনের সাংগঠনিক বিষয়ে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির জরুরি সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, আমার কথা হইলো দিলে ভালো, না দিলে আরো বেশি ভালো। এভাবেই থাকেন। ১৮ তারিখ সম্মানের সাথে কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করতেছি। নিশ্চয়ই আমি ইনসাফ পাবো। ইনসাফের আশায় আমরা আছি। আল্লাহ বলছে, সবুর করো, সবুরে মেওয়া ফলে। আমাদের সবুরেও মেওয়া ফলতে পারে না কি?

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা কেউ ধৈর্য হারাবেন না। ইনসাফ এবং ইমান—আল্লাহর প্রতি আমার অগাধ বিশ্বাস, দলের প্রতিও আমার অগাধ বিশ্বাস। এই দল আমাকে অনেক কিছু দিয়েছে। এই দল আমাকে নির্বাহী কমিটির সদস্য বানিয়েছে, কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বানিয়েছে, বাজিতপুর উপজেলার সভাপতি বানিয়েছে। আমি দলের কাছে কৃতজ্ঞ। দলের কাছে আমি অনুগত, দলের প্রতি আমার অগাধ বিশ্বাস। দল কখনো আমাকে বঞ্চিত করতে পারে না।

শেখ মুজিবুর রহমান ইকবাল আরও বলেন, কি কারণে আমাকে প্রথমে মনোনয়ন দিয়ে পরে মনোনয়ন বঞ্চিত করলো, তা-ও আমি জানি না। পরীক্ষিত সৈনিক বাদ দিয়ে রাতের আঁধারে যারা ভিন্ন দল থেকে এসে সকালে মনোনয়ন পায়, তাকে আমি মানি না। তাকে ছাড়া কি নিকলী-বাজিতপুরে আর কোনো যোগ্য লোক নাই? কি কারণে তাকে দিতে হলো—এটার জবাবও দলকে দিতে হবে।

এ সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনিরসহ উপজেলা ও পৌর বিএনপি,সকল ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের উপস্থিতি ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ-৫ আসন   বিএনপি   নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close