শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
বুড়িচংয়ে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:০০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার বুড়িচংয়ে এলপিজি গ্যাসের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে ৩০০ থেকে ৫০০ টাকা বেশি দিয়েও অনেক ক্ষেত্রে সিলিন্ডার গ্যাস পাচ্ছেন না ভোক্তারা। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরাও।

সরকার নির্ধারিত ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মূল্য এক হাজার ৩০৬ টাকা হলেও বাস্তবে ডিলার পয়েন্ট থেকে তা কিনতে হচ্ছে অতিরিক্ত ৩০০ থেকে ৫০০ টাকা বেশি দামে। অনেক ক্ষেত্রে বাড়তি দাম দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন ভোক্তারা।

বুড়িচং পৌরসভার এলাকার বাসিন্দা জয়দল হোসেন জানান, কয়েক দিন ধরে গ্যাস সিলিন্ডারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। গ্যাস কিনতে খুব কষ্ট হচ্ছে। দাম বেশি হলেও না কিনে উপায় নেই—রান্না করব কী দিয়ে?

একই অভিযোগ করে পৌর এলাকার বাসিন্দা হেলাল বলেন, গ্যাস সংকটে পরিবার নিয়ে বিপাকে পড়েছি। অনেক সময় টাকা থাকলেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না।

শুধু সাধারণ মানুষ নয়, সংকটে পড়েছেন ব্যবসায়ীরাও। হোটেল মালিকরা বলেন, ‘গ্যাসের দাম বেড়েছে, কিন্তু খাবারের দাম তো ইচ্ছেমতো বাড়ানো যায় না। এতে ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে।’

অন্যদিকে ডিলাররা সরবরাহ সংকটের কথা বলছেন। যমুনা এলপিজি গ্যাসের ডিলার কামাল জানান, চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ কম থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। ক্রয়মূল্য, পরিবহন খরচ ও স্বাভাবিক মুনাফা যোগ করেই বিক্রি করছি। তাই আগের তুলনায় দাম কিছুটা বেড়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close