সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গৌরনদীতে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে দোয়া মোনাজাত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১:৩৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা সরদার বাড়ি এলাকার আল মদিনা জামে মসজিদে বাদ আছর এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

গৌরনদী উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও  অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে মরহুমা নেত্রীর আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন— গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফ স্বপন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হাওলাদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন হাওলাদার, বরিশাল জেলা যুবদলের সদস্য তারিকুল ইসলাম কাফি, বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক চুন্নু সরদার, বার্থী ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বাদসা মৃধা, বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল মোল্লা, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম হীরা, গৌরনদী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীব খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

আলোচনা শেষে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেতা। স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার সাহসী নেতৃত্ব, ত্যাগ ও অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

কেকে/এমএফএইচ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close