সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
দেশজুড়ে
আদিতমারীতে পাঁচ শতাধিক আ. লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১:৪৯ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

লালমনিরহাটের আদিতমারীতে ভেলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ভোটগড়া চেয়ারম্যানটারী এলাকায় এক সুধী সমাবেশে তারা বিএনপিতে যোগদান করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানের বড় ভাই প্রধান শিক্ষক (অব.) লিয়াকত আলীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও আদিতমারী-কালিগঞ্জ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম অপুর সঞ্চালনে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হবি, যোগদানকারী বিশিষ্ট ব্যবসায়ী খাইরুল ইসলাম, যুবলীগের সভাপতি সিরাজুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আওয়াদ আলী, আওয়ামী লীগ সমর্থিত সাবেক ইউপি সদস্য আফসার আলী, নারায়ন চন্দ্র, মকবুল হোসেন, ওয়ার্ড সভাপতি সফিউল্লাহ, সহসভাপতি নুর ইসলাম, সাবেক ইউপি সদস্য প্রানকেন্দ্র রায়, ইউপি সদস্য আনিচুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক হাসানুল হক বান্নাসহ বিএনপির অঙ্গ সংসঠনের নেতৃবৃন্দ।

যোগদান অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেন, “এক সময়ে আমরা একই দলে রাজনীতি করেছিলাম, সে সময়ে বিএনপি অত্যান্ত সু-সংঠিত ছিল। সে সময়ে দল করতে গিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়। সে কারণে হয়তবা আপনারা একটু দুরে সরে গিয়েছিল—আপনারা আজ যোগদান করে দলকে অনেক শক্তিশালী করেছেন।”

তিনি আরও বলেন, “দলে কোন সিনিয়র জুনিয়র নাই। যার যার সাংগঠনিক যোগ্যতায় এগিয়ে যাবে। আমরা হলাম মুক্তিযুদ্ধের শক্তি। কখনও আপনারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে ভোট দিবেন না। দেশবাসী জানে কোন দল ক্ষমতায় 

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী   বিএনপিতে যোগদান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close