শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে আইভীর ঘনিষ্ঠ যুবলীগ নেতা বাবুসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১:৫৩ এএম আপডেট: ১৬.০১.২০২৬ ২:১৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের মহানগরের সহসভাপতি কামরুল হুদা বাবু (৫৪) ও যুবলীগ কর্মী মোতালেব হোসেনকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে শহরের দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কামরুল হুদা বাবু সিদ্ধিরগঞ্জে আরামবাগ এলাকার মৃত ডাঃ নুরুল হুদার ছেলে। বাবু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর ঘনিষ্ঠ ঠিকাদার হিসেবে পরিচিত।

একই অভিযানে যুবলীগ কর্মী মোতালেব হোসেন মাষ্টারকে গ্রেফতার করা হয়। মোতালেব বন্দর থানাধীন কাইত্যাখালী এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় পুলিশের উপর হামলা ও আক্রান্ত করার মামলা রয়েছে।

কেকে/ এমএফএইচ 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close