শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
রাজনীতি
প্রার্থিতা পাননি এনসিপি নেত্রী মিতু, পাশে দাঁড়ালেন নাহিদ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৩:৫২ এএম
নাহিদ ইসলাম ও ডা. মাহমুদা মিতু

নাহিদ ইসলাম ও ডা. মাহমুদা মিতু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য প্রার্থী তালিকায় জায়গা না পেলেও চিকিৎসক ও উদীয়মান রাজনীতিবিদ ডা. মাহমুদা মিতুর পাশে দাঁড়িয়েছেন দলের শীর্ষ নেতা নাহিদ ইসলাম। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি মাহমুদা মিতুর রাজনৈতিক ভূমিকা ও সাহসিকতার প্রশংসা করেন।

নাহিদ ইসলাম লিখেন, “মাহমুদা মিতু একজন চিকিৎসক এবং এ প্রজন্মের সাহসী রাজনীতিবিদ। রাজনীতি একদিনের জন্য নয়; এটি ধৈর্য, সাহস, আত্মত্যাগ ও প্রজ্ঞার দীর্ঘ লড়াই। যে রাজনীতি জনগণের জন্য, সেই রাজনীতিকে জনগণ আপন করে নেয়। মিতু আপা সেই রাজনীতির পথেই হাঁটছেন। রাজনীতির দীর্ঘ ও কঠিন লড়াইয়ের জন্য তিনি সচেতনভাবেই মাঠে নেমেছেন।”

স্ট্যাটাসে তিনি আরও বলেন, “রাজনীতির পথ সহজ নয়, কিন্তু সাহসী ও সৎ মানুষের জন্য এই পথই ইতিহাস গড়ে। জাতীয় নাগরিক পার্টি মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য গর্বিত। নিশ্চয়ই তিনি সফল হবেন।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  এনসিপি নেত্রী মিতু   এনসিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close