শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চাঁদপুরে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে বিএনপি প্রার্থীকে শোকজ
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৬:৪২ এএম
বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিন

বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিন

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত সিভিল জজ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ওই কমিটির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ গনমাধ্যমে পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. জালাল উদ্দিন এর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মতলব উত্তর উপজেলা বিএনপি গ্রুপে আলমগীর সরকার আইডি থেকে ‘ড. মো. জালাল উদ্দিনকে ধানের শীষে ভোট দিন’ কথা, ছবি ও ধানের শীষ প্রতীক সংবলিত ফটোকার্ড পোস্ট করেন। যা উল্লেখিত কমিটির দৃষ্টিগোচর হয়।

প্রার্থীর ক্ষেত্রে নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনের নির্দিষ্ট তারিখের তিন সপ্তাহে পূর্বে প্রচার নির্বাচরি আচরণ বিধিমালা লঙ্ঘনজনিত শাস্তিযোগ্য অপরাধ।

নোটিশে আরও উল্লেখ করা হয়, এমন পরিস্থিতিতে প্রার্থী মো. জালাল উদ্দিনের বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে উক্ত অপরাধ বিচারের জন্য আমলে নেয়া হবে না অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পূর্ণাঙ্গ অনুসন্ধান অস্তে লিখিত সুপারিশসহ বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে না, তদমর্মে কমিটির অস্থায়ী কার্যালয়ে তথা সিভিল জজ আদালত, শাহরাস্তি, চাঁদপুর (জেলা জজ আদালত ভবন, চাঁদপুর) এ আগামী ২০ জানুয়ারি সোমবার সকাল ১০টায় উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো। ব্যর্থতায় আপনার বক্তব্য ব্যতিরেকে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে।

প্রার্থী মো. জালাল উদ্দিন এর বিষয়ে সিভিল জজ ও চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) নির্বাচনী এলাকার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান শুভ ইসলাম কারণ দর্শানোর নোটিশ অতিসত্বর জারি করে জারির প্রতিবেদন তার কার্যালয়ে প্রেরণ করার জন্য মতলব উত্তর ও মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  আচরণ বিধি লঙ্ঘন   বিএনপি প্রার্থীকে শোকজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close