রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৯:১২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা বায়ুদূষণের তীব্রতায় ভুগছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ২৭৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এই বায়ুমানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের সাংহাই, যার বায়ুমান স্কোর ২৩২। আর ২১৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ১৯৮ স্কোর নিয়ে চীনের আরেক শহর চেংডুর অবস্থান চতুর্থ।

পাকিস্তানের করাচি ১৯৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। ১৯১ স্কোর নিয়ে ভারতের মুম্বাইয়ের অবস্থান ষষ্ঠ। চীনের হুয়ান শহর ১৮৯ স্কোর নিয়ে সপ্তম, ভারতের কলকাতা ১৮৫ স্কোর নিয়ে অষ্টম এবং ১৮১ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় নবম অবস্থানে রয়েছে। একই স্কোরে (১৮১) চীনের চংচিং শহর রয়েছে দশম স্থানে।

একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো বায়ুমান হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি, ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে অবস্থান করার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  দূষিত শহর   ঢাকা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close