রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      
দেশজুড়ে
পাবনা-৩ আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শ্রমিক দল নেতাকে জরিমানা
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১২:১৪ পিএম
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে শ্রমিক দল নেতাকে জরিমানা।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে শ্রমিক দল নেতাকে জরিমানা।

পাবনা-৩ আসনে আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী হাসান জাফির তুহিনের পক্ষে লিফলেট বিতরণের দায়ে আল আমিন নামে এক শ্রমিক দল নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সিংগারী গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। 

দণ্ডপ্রাপ্ত আল আমিন উপজেলা শ্রমিক দলের সভাপতি।

জানা গেছে, নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২২ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করার নির্দেশনা থাকলেও বৃহস্পতিবার রাতে ভাঙ্গুড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিন ওই গ্রামে লিফলেট বিতরণ করে প্রচারণা চালাচ্ছিলেন। এলাকাবাসীর এমন অভিযোগে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে লিফলেট বিতরণের সত্যতা পান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আল আমিনকে জরিমানা করেন। অভিযানে ভাঙ্গুড়া থানা পুলিশ সহযোগীতা করেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারা লঙ্ঘনের অভিযোগে ২৭(ক) ধারায় আল আমিনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।




কেকে/এমএফএইচ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close