রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ভোট দিবেন : আদিলুর
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১২:১৯ পিএম আপডেট: ১৬.০১.২০২৬ ১২:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অন্তবর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ভোট দিবেন। ফ্যাসিবাদকে দমন করতে হবে, প্রতিহত করতে হবে।”

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্ধকরণের প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “এতদিন যে অন্যায় হয়েছে, সেই আন্দোলন আর হতে দেয়া হবে না। গণঅভ্যুথানের সরকারের উদ্যোগে জুলাই সনদ প্রেরণ করা হয়েছে। আর সেই সনদের ব্যাপারে সকলের সম্মতির জন্য ১২ই ফেব্রুয়ারি গনভোট। যারা বাংলাদেশকে বদলে দিতে চান, বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে চান সবাই মিলে গনভোটে হ্যা এর পক্ষে দাড়াঁবেন।”

জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে এতে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পুলিশ সুপার আবদুর রহমানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে বান্দরবানে জুলাই শহীদদের স্মরণে নির্মিত “জুলাই স্মৃতিস্তম্ভ”-এ পুস্পস্তবক অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ফ্যাসিবাদ   ভোট   উপদেষ্টা   আদিলুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close