শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
গাজীপুরে পুলিশের ওপর হামলা মামলার আসামি গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১২:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও আসামি ছিনিয়ে নেওয়া মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর রাতে র‍্যাব উপজেলার আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

মো. নাফিজ বিন জামাল, লেফটেন্যান্ট কমান্ডার র‍্যাব ১ জানায়, গত ৩১ ডিসেম্বর শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করলে সংঘবদ্ধ দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। এতে একাধিক পুলিশ সদস্য আহত হন এবং দুটি সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। হামলার সময় জাহাঙ্গীর ধারালো অস্ত্র দিয়ে এক পুলিশ সদস্যকে গুরুতর জখম করে আসামি ছিনিয়ে নিতে সহায়তা করে।

এ ঘটনায় শ্রীপুর থানার এসআই অরুপ কুমার বিশ্বাস বাদী হয়ে গত ১ জানুয়ারি একটি মামলা রুজু করেন।

র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল আরও বলেন, ‘এ ঘটনার পর থেকে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে  উপজেলার আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।’

গ্রেফতারকৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে মোট ২৩টি মামলা রয়েছে। 

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   পুলিশ   হামলা   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close