শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
তাড়াশে স্ত্রী হত্যার অভিযোগে পলাত স্বামী এক যুগপর গ্রেপ্তার
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৩:০৪ পিএম আপডেট: ১৬.০১.২০২৬ ৩:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রথম স্ত্রীকে হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত স্বামী মানিক মিয়াকে (৪২) এক যুগপর গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৬ জানুয়ারী) সকালে তাকে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) রাতে অভিযান চালিয়ে গাজীপুর জেলা বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তাতারকৃত যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত মানিক মিয়া তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামের ছহির উদ্দিনের ছেলে।  
 
তাড়াশ থানার উপপরিদশর্ক (এসআই)  মেহেদী হাসান জানান, উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামের মানিক মিয়া প্রায় ১২ বছর পূর্বে পারিবারিক বিরোধের জেরে তার প্রথম স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে আদালত যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। পরে তিনি গাজীপুরের বাসন থানা এলাকায় গার্মেন্টসে চাকরি করেন। আদালত থেকে গ্রেপ্তারতারী পরোয়ানা পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানা এলাকা থেকে গ্রেপ্তাতার করা হয়। 

তিনি আরো জানান, যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

কেকে/এমএফএইচ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close