শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
পাটগ্রামে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রী আহত
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৩:২৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রামে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (গতকাল) সন্ধ্যায়।

জানা যায়, বুড়িমারী থেকে ছেড়ে আসা ৭২ নম্বর বুড়িমারী-লালমনিরহাটগামী কমিউটার শাটল ট্রেনটি পাটগ্রাম রেলওয়ে স্টেশন অতিক্রম করে আলাউদ্দিন নগর স্টেশন এলাকায় পৌঁছালে বাইরে থেকে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ট্রেনের ভেতরে থাকা এক নারী যাত্রীর কপালে আঘাত লাগে। এ সময় কপাল ফেটে রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হন তিনি।

আহত নারী যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি। তবে জানা গেছে, তিনি ওই ট্রেনের নিয়মিত যাত্রী ছিলেন।

ট্রেনের অপর যাত্রী পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আসাদুজ্জামান লেবু জানান, আহত ওই নারী আমার কম্পার্টমেন্টেই ছিল, আমি তার দুই সীট পিছনে ছিলাম। ট্রেনটি আলাউদ্দিন নগর স্টেশনে আসলে বাহির থেকে ঢিল ছোঁড়া পাথরের আঘাতে ওই নারী যাত্রী গুরুতর আহত হন।

তিনি আরও জানান, আমি এর আগে গত শনিবার লালমনিরহাট থেকে পাটগ্রাম যাওয়ার পথে একই স্থানে চলন্ত ট্রেনে দূর থেকে পাথর ছোড়ার শব্দ পেয়ে ভয়ে জানালা বন্ধ করে দিয়েছিলাম। বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম বলেন, “লালমনিরহাট থেকে ৭১ নং কমিউটার এবং বুড়িমারী থেকে ৭২ নং কমিউটার শাটল ট্রেনের যাত্রী আহতের কোন তথ্য আমাদের কাছে নেই, তবে শুনেছি।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  পাটগ্রাম   পাথর নিক্ষেপ   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close