সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
‘আমি আপনার আপু নই’ সম্বোধন নিয়ে চটে গেলেন কালীগঞ্জের ইউএনও
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৩:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানকে ‘আপু’ সম্বোধন করায় এক অনুষ্ঠান আয়োজকের ওপর চটে যাওয়ার অভিযোগ উঠেছে। ফোনালাপে ক্ষিপ্ত হয়ে ইউএনও ওই আয়োজককে সাফ জানিয়ে দেন, "আমি আপনার আপু নই, ফোর ইউর কাইন্ড ইনফরমেশন।" এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

প্রতিবছরের ন্যায়ে উপজেলার ‘রয়েল ফুটবল একাডেমি’র ১০ বছর পূর্তি উপলক্ষে একটি চড়ুইভাতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের সময়সীমা পার হয়ে রাত ১২টার কাছাকাছি পৌঁছালে একাডেমির সহসভাপতি মেহেরবান মিঠুকে ফোন করেন ইউএনও শামিমা আক্তার জাহান।

ফোনে পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে মেহেরবান মিঠু বলেন, “এক্ষুনি শেষ হয়ে যাবে আপু।”, ‘আপু’ সম্বোধন শোনামাত্রই ক্ষিপ্ত হন ইউএনও। তিনি পাল্টা জবাবে বলেন, “আমি আপনার আপু নই, ফোর ইউর কাইন্ড ইনফরমেশন। আপনার অনুমতি নেওয়ার সময় তো এত রাত হওয়ার কথা ছিল না।” আপনি কি এই অনুষ্ঠানের অনুমতি নিতে এসেছিলেন?, তখন মেহেরবান মিঠু বলেন, আমি সঙ্গে ছিলাম না।  

ইউএনওর এমন কঠোর মনোভাবে মিঠু তৎক্ষণাৎ দুঃখ প্রকাশ করেন। এরপর দ্রুত অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া ঘটনাটি জানাজানি হওয়ার পর ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নেটিজেনদের বড় একটি অংশ বলছেন, সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বা ‘ম্যাম’ ডাকার কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। ‘আপু’ একটি সম্মানজনক সম্বোধন হওয়া সত্ত্বেও ইউএনওর এমন রুক্ষ প্রতিক্রিয়াকে অনেকেই ‘অহমিকা’ হিসেবে দেখছেন। প্রতিবাদস্বরূপ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপজেলার সকল খেলাধুলা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

রয়েল ফুটবল একাডেমি সহসভাপতি মেহেরবান মিঠু বলেন, “আমি অত্যন্ত সম্মান প্রদর্শনের জায়গা থেকেই ‘আপু’ শব্দটি ব্যবহার করেছিলাম, কাউকে অপমান করার উদ্দেশ্য ছিল না। তবে নির্ধারিত সময়ের চেয়ে দেরি হওয়ায় আমি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছি।” কিন্তু কেন আমাদের উপরে চলে গেছেন আমি কিছুই বুঝতে পারিনি। এ নিয়ে আমার সংগঠনকে বিষয়টি আমি অবগত করেছি। 

রয়েল ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক রিবুল ভূইয়া বলেন, “রাত ১১টা পর্যন্ত সময় নেওয়া ছিল। আমাদের একজন খেলোয়াড় বিকেএসপিতে সুযোগ পাওয়ায় তাকে অভিবাদন জানাতে কিছুটা দেরি হয়। আমরা ভেবেছিলাম, এই অনুষ্ঠানে উপজেলায় নির্বাহী কর্মকর্তা এসে ক্ষুদে খেলোয়ারদেরকে উদ্বুদ্ধ করবে,  কিন্তু তিনি আসেনি।  যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতেই এই সংগঠন তৈরি করা। কিন্তু প্রশাসনের কাছ থেকে এমন ব্যবহার কাম্য নয়।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান মুঠোফোনে বলেন,  এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি দাবি করেন, “অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলায় আমি রাগ হয়েছি, ‘আপু’ বলার জন্য নয়। আমি নিজেই ফোন করে অনুষ্ঠান বন্ধ করিয়েছি।”

উল্লেখ্য কালাই উপজেলায় দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ না করেই অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় তাঁর সম্পৃক্ততা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। জাতীয় শিক্ষানীতি উপেক্ষা করে স্কুল-কলেজের পরীক্ষায় পাসের হার ৪০ থেকে বাড়িয়ে ৫০ নম্বর করার একতরফা নির্দেশ দিয়ে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। 

কেকে/এমএফএইচ




মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close