শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
সরকারি কাজে বাধা দেওয়ায় সমন্বয়ক তারেকের বিরুদ্ধে মামলা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৩:৩৩ পিএম আপডেট: ১৬.০১.২০২৬ ৩:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের জুড়ীতে কৃষিজমি থেকে মাটি কাটার কাজে সহায়তা এবং সরকারি ও বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগে ছাত্রশিবিরের জেলা কলেজ সম্পাদক ও ছাত্র সমন্বয়ক তারেক মিয়া (২২)-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলা ভূমি অফিসের পেশকার দিপলু ব্রহ্মচারী উজ্জ্বল বাদী হয়ে জুড়ী থানায় এ মামলা দায়ের করেন।

জানা যায়, গত ১১ জানুয়ারি দুপুরে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর সাগরনাল গ্রামে কৃষিজমি থেকে টপ সয়েল কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।

অভিযানকালে কৃষিজমির মালিক জামাল উদ্দিন এবং ট্রাকচালক রায়হান আহমেদকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত জামাল উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড এবং রায়হান আহমেদকে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

এ সময় মাটি কাটায় সহায়তার অভিযোগে জুলাই যোদ্ধা ও ছাত্র সমন্বয়ক মো. তারেক মিয়াকেও আটক করে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে নেওয়া হয়। তার আটকের খবর ছড়িয়ে পড়লে তারেক মিয়ার সহযোদ্ধাসহ জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এসিল্যান্ড অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা উত্তেজনা সৃষ্টি করে তারেক মিয়াকে ছাড়িয়ে নিয়ে যান।

পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এবং সরকারি ও বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগে মো. তারেক মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত তারেক মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ মামলার বিষয়টি শুক্রবার (১৬ জানুয়ারি) নিশ্চিত করে বলেন, “সমন্বয়ক তারেক মিয়াকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সরকারি কাজ   বাধা দেওয়া   সমন্বয়ক   তারেক   মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close