মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আল্লাহ যদি নারাজ না হয় তবে বিএনপি ক্ষমতায় যাবে : মোশাররফ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৩:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, “বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল ছিলো একটি আওয়ামী লীগ ও একটি বিএনপি। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবেনা, কারন তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করে দিয়েছে সরকার।”

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান হল রুমে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে আয়োজিত আলোচনা সভা ও তথ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “যদি অবাধ সুষ্ঠ নির্বাচন হয় এবং আল্লাহ যদি নারাজ না হয় তবে বিএনপি ক্ষমতায় যাবে। বিএনপি যদি ক্ষমতায় যায়, সেই সরকারে যদি আপনাদের প্রতিনিধি থাকে তাহলে উন্নয়ন করা সহজ হবে। তাই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন।”

মোশাররফ হোসেন বলেন, “২০০৪ সালের ১০ ডিসেম্বর বেগম খালেদা জিয়া এখানে এসেছিলেন। তখন আপনাদের পক্ষ থেকে যে যে দাবিগুলো করেছিলাম সব দাবিগুলো বাস্তবায়ন হয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগের আমলেও কিছু উন্নয়ন হয়েছিল, তারা বুঝতে পেরেছিলো কম্পিটিশনে টিকতে হলে উন্নয়ন ছাড়া কোন বিকল্প নেই। উন্নয়নের অগ্রযাত্রা শুরু কিন্তু বিএনপি করে গিয়েছিলো। আবারও বিএনপি ক্ষমতায় গেলে কলাপাড়া-রাঙ্গাবালীতে উন্নয়নের রোড মডেল তৈরি হবে।”

এর আগে, প্রজেক্টরের মাধ্যমে এবিএম মোশাররফ হোসেনের রাজনৈতিক জীবন ও কর্মভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় কলাপাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনরা উপস্থিত ছিলেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   মোশাররফ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close