সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
জলঢাকায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দম্পতি গ্রেফতার
​জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৩:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে পৌরসভার বগুলাগাড়ী ক্যানেলের পাড় এলাকায় নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার মৃত. আবু বক্কর সিদ্দিকের ছেলে মিনারুল ইসলাম (৩৬) ও তার স্ত্রী জোসনা খাতুন (৩২)।

​থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মিনারুলের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৫ পুরিয়া হেরোইন, ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩,৪৬০ টাকা এবং তাদের ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করে যৌথ বাহিনী।

​জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

তিনি আরও জানান, এই দম্পতির নামে এর আগেও একাধিক মামলা রয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  জলঢাকা   অভিযান   মাদক   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close