সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পাংশায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৩:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে পাংশা জর্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকার কলোরেক্টাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলাম। তিনি ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর।

মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. নূরুল ইসলাম।

অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. হারুন অর-রশীদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান (ভিপি রাজা), ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক ডা. মো. ইকরামুল ইসলাম সৌরভ এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. মো. নূরনবী ইসলাম নয়ন।

এ সময় পাংশা উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয় এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ড্যাব নিয়মিতভাবে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে থাকে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পাংশা   খালেদা জিয়া   জন্মবার্ষিকী   মেডিকেল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close