শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
দেশজুড়ে
গাজীপুরে পুকুর থেকে বোমা সদৃশ ককটেল উদ্ধার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৩:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি পুকুর থেকে বোমা সদৃশ ৮টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার মাওনা এলাকার পিয়ার আলী কলেজের পেছনের একটি পুকুর থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরে মাছ ধরার সময় এক ব্যক্তি ঝাঁকি জালে পানির নিচ থেকে পলিথিনে মোড়ানো কয়েকটি বস্তু ভেসে উঠতে দেখেন। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করে। এরপর সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স ইউনিটের মেজর রিফাতের নেতৃত্বে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে পুকুর থেকে মোট ৮টি বোমা সদৃশ ককটেল উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ খোলা কাগজকে জানান, খবর পেয়ে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স ইউনিটের মেজর রিফাতের নেতৃত্বে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মোট ৮টি বোমা সদৃশ ককটেল উদ্ধার করে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   ককটেল উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close