শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৩:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদক ব্যবসায় বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মুন্সিপুর ও আশপাশের গ্রামের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে শত শত নারী-পুরুষ ব্যানার ও ফেস্টুন হাতে বারদি-ধন্দি সড়কের পাশে অবস্থান নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পাড়া-মহল্লায় সহজেই ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা পাওয়া যাচ্ছে। এতে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে। মাদকের টাকা জোগাতে এলাকায় চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা আশঙ্কাজনক হারে বেড়েছে।

অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, মাদকের কারণে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ব্যবসায় চালালেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 

অবিলম্বে সোনারগাঁকে মাদকমুক্ত করার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করেন।

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close