রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      
দেশজুড়ে
সনাতনী সম্প্রদায়ের উন্নয়ন ও সম্প্রীতি নিয়ে নীলফামারীতে মতবিনিময়
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৩:৫৮ পিএম আপডেট: ১৬.০১.২০২৬ ৪:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সনাতনী সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন ও সমাজে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে নীলসাগর গ্রুপের পরিবহন শাখার কার্যালয়ে নীলফামারী উন্নয়ন মঞ্চের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নীলসাগর গ্রুপের চেয়ারম্যান আহসান হাবীব লেলিন বলেন, “নীলফামারীর উন্নয়নে সনাতনীসহ সকল সম্প্রদায়ের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে এগিয়ে গেলেই একটি উন্নত ও সমৃদ্ধ নীলফামারী গড়া সম্ভব।” তিনি সামাজিক সম্প্রীতি বজায় রেখে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে নীলফামারী-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহরিন ইসলাম তুহিন বলেন, “সনাতনী সম্প্রদায়ের মানুষ সবসময় এই এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি নির্বাচিত হলে সবার অধিকার ও উন্নয়ন সমানভাবে নিশ্চিত করতে কাজ করবো।” তিনি শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকারের কথা জানান।

নীলফামারী কালি মন্দিরের সভাপতি তাপশ সাহা বলেন, “এই ধরনের মতবিনিময় সভা সনাতনী সম্প্রদায়ের সমস্যাগুলো তুলে ধরার পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া বাড়ায়। উন্নয়নের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।”

সভাপতির বক্তব্যে নীলফামারী কেন্দ্রীয় শিব মন্দিরের সভাপতি তিমির নন্দী তপন বলেন, “উন্নয়ন মানে শুধু রাস্তা-ঘাট নয়, মানুষের নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করাও উন্নয়নের অংশ। সনাতনী সম্প্রদায়ের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

মতবিনিময় সভায় বক্তারা নীলফামারীর সার্বিক উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখতে নিয়মিত এ ধরনের আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সনাতনী সম্প্রদায়   নীলফামারী   মতবিনিময় সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close