মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      ভূমিকম্পে কাঁপলো রাজধানী      
দেশজুড়ে
কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৩:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপি সভাপতি, কুলিয়ারচর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল মিল্লাত মিয়া (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নুরুল মিল্লাত মিয়া ছিলেন ত্যাগী, আদর্শিক ও নম্রস্বভাবের রাজনৈতিক কর্মী। দলীয় কোনো সুযোগ-সুবিধা নয়, বরং সংগ্রাম আর সহযোদ্ধাদের পাশে থাকা ছিল তার জীবনের ধারা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে নুরুল মিল্লাত মিয়ার মৃত্যুতে বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ আসর কুলিয়ারচর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পূর্ব গাইলকাটা এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জানা যায়, শুক্রবার ভোরে কুলিয়ারচর পৌরসভার খড়কমারা এলাকায় নিজ বাড়িতে অসুস্থতা বোধ করলে তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এদিকে তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. শরিফুল আলম, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপি সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালসহ অসংখ্য নেতাকর্মী তার বাড়িতে আসেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. শরিফুল আলম বলেন, নুরুল মিল্লাত মিয়া দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। রাজপথের আন্দোলন-সংগ্রামই ছিল তার রাজনৈতিক জীবনের প্রধান ক্ষেত্র। রাজপথের একজন সাহসী, নিবেদিত ও নির্ভীক কর্মীকে দল হারাল, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

কেকে/বি 


আরও সংবাদ   বিষয়:  কুলিয়ারচর   বিএনপি নেতা   ইন্তেকাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close