রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বাংলাদেশে যে দুর্নীতি হয়েছে তা বন্ধ করতে সরকার কাজ করছে: আদিলুর রহমান
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৪:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘শুধু পাহাড়েই নয়, সারা বাংলাদেশে উন্নয়নের নামে যে দুর্নীতি হয়েছে, তা বন্ধ করা এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে গণঅভ্যুত্থান-পরবর্তী সরকার কাজ করছে।’

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বান্দরবান সদরের পৌর পানি সরবরাহ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৩৫০ কোটি টাকা ব্যয়ে পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান আরও বলেন, ‘ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে আসবেন, তারা এই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন। পাশাপাশি পাহাড়ি অঞ্চলের পানি সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা পালিয়ে গেছে, আর তাদের দোসররা অপতৎপরতা চালাচ্ছে। তবে বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে যে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করেছে, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সেই ধারা সব ষড়যন্ত্র প্রতিহত করবে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে জনগণ তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।’

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের পরিচালক মো. শফিকুল হাসান, বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমান এবং বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দেসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান একদিনের সরকারি সফরে বান্দরবান এসে জেলার গণভোট প্রচারণা কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   দুর্নীতি   আদিলুর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close