শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ফরিদপুরে জাকের পার্টির চার দিনব্যাপী ইসলামী সম্মেলন শুরু
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৪:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শনিবার (১১ জানুয়ারী) বিশ্বওলী খাজাবাবা শাহসূফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের ওফাত স্মরণে, জাকের পার্টির আয়োজনে ফরিদপুরের সদরপুর বাইশরশি দরবার শরীফে চার দিনব্যাপী মহা পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন শুরু হবে।

শনিবার ফজর নামাজের পর ফাতেহা শরীফ পাঠ ও তরিকতের আমল পালনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হবে।

অনুষ্ঠানটি উপলক্ষে দেশ-বিদেশ থেকে লাখ লাখ আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দসহ অন্যান্য যানবাহনে কাফেলা করে ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি দরবার শরীফে এসে জমায়েত হচ্ছে।

জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক জেলা-১ এর সভাপতি আব্দুল রাজ্জাক বেপারী জানান, জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মেজ ভাইজান মুজাদ্দেদী সাহেবের নির্দেশে দরবার শরীফের বিশাল ময়দান প্রস্তুত করা হয়েছে। মাঠের পর মাঠ জুড়ে টানানো হয়েছে শামিয়ানা। প্রস্তুত করা হয়েছে অজুখানা, খাবার মাঠ, পাকশালা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। এছাড়া দরবার শরীফে আগত জাকেরান-আশেকান ও মুমিন-মুসলমানদের নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরা। পাশাপাশি রয়েছে দরবার শরীফের নিজস্ব সেচ্ছাসেবক বাহিনী।

মঙ্গলবার (২০ জানুয়ারী) বাদ ফজর বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের রওজা জিয়ারতের পর বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে চার দিনের বিশ্ব ইসলামী সম্মেলন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   জাকের পার্টি   সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close