রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
আদিতমারীতে র‍্যাবের অভিযানে মাদকসহ নারী গ্রেপ্তার
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৪:৫৫ পিএম

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫৪২ বোতল বিভিন্ন ধরনের ফেনসিডিলজাতীয় মাদক উদ্ধার করা হয়।

শুক্রবার (১৬ জানুয়ারী) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, আদিতমারীর ভেলাবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালুক দুলালী মহিষতুলী গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের বাসিন্দা মোছা: আয়না বেগম (৪০) কে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।  

এসময়  শয়নকক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৩১১ বোতল এসকাফ (ESKuf), ৯৮ বোতল ফেনসিডিল (Phensedyl) ও ১৩৩ বোতল ফেয়ারডিল (Fairdyl) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট পরিমাণ ৫৪২ বোতল।

গ্রেপ্তারকৃত আয়না বেগম ও তার স্বামী মো. সমির উদ্দিন ওরফে সমু দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলার বিভিন্ন অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে ফেনসিডিলজাতীয় মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সুকৌশলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। তারা মাদক পরিবহন ও ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন অভিনব কৌশল ব্যবহার করতেন বলেও জানায় র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ তাকে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩ এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

কেকে/এমএফএইচ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close