রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে নবম পে-স্কেলের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৫:০৮ পিএম

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারী পরিবার ও ১১–২০ গ্রেড চাকুরিজীবি ফোরাম জেলা শাখার আয়োজন কর্মসূচির করেছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ অনশন কর্মসূচিতে পালন করেন। সভাপতিত্ব করেন সরকারি কর্মচারী জেলা শাখার সভাপতি শফিউল কাদের সাউদ।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ১১–২০ গ্রেড সরকারি চাকুরিজীবি ফোরাম জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ খন্দকার, সদস্য মোঃ সোলাইমান ও ডাক বিভাগ, জেলা শাখার কর্মচারী মোঃ এনামুল হক দিপু।

বক্তারা বলেন, বৈষম্যহীন নবম পে-স্কেল ১:৪ অনুপাতে ১২টি গ্রেডের ভিত্তিতে নির্ধারণ করে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা করা, দ্রুত সময়ের মধ্যে পে-স্কেল গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে তা বাস্তবায়ন করতে হবে। ২০১৫ সালের পর দীর্ঘ ১১ বছরেও কোনো নতুন পে-স্কেল ঘোষণা করা হয়নি। অথচ এই সময়ে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমান বেতন কাঠামোতে মাসের ১০–১২ দিনের বেশি চলা কঠিন হয়ে পড়েছে। ফলে সরকারি কর্মচারী পরিবারে পুষ্টিহীনতা দেখা দিচ্ছে এবং সন্তানদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। 

কেকে/এমএফএইচ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close