শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা
গোমস্তাপুর (চাপাইনবাবগন্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৫:১৮ পিএম আপডেট: ১৬.০১.২০২৬ ৫:৫০ পিএম

দিনাজপুরের বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুরের উদ্যোগে বার্ষিক পারিবারিক মিলন মেলা–২০২৬। 

শুক্রবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী এ আয়োজনে সদস্য ও তাদের পরিবার-পরিজনের অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন মিলনকেন্দ্রে।

মিলন মেলায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মু.আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ  আহমদ, সহ-সভাপতি মু. শফিকুল ইসলাম, সহ সম্পাদক আল মামুন বিশ্বাস, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য ইয়াহিয়া খান রুবেল,সারওয়ার  জাহান সুমন, মো. নুরুজ্জামান, দেলোয়ার হোসেন রনি, ইমরান আলী, ইমরান আলী বাবু ও আজিজুল হক। 

সদস্যদের পরিবার-পরিজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলন মেলাটি রূপ নেয় এক অনাবিল পারিবারিক উৎসবে।

আয়োজনে ছিল পারস্পরিক সৌহার্দ্য বিনিময়, আনন্দঘন আড্ডা ও নানাবিধ বিনোদনমূলক কার্যক্রম। শিশুদের উচ্ছ্বাস, পরিবারগুলোর হাসি-আনন্দ এবং সহকর্মীদের আন্তরিক উপস্থিতিতে সারাদিনজুড়ে প্রাণচাঞ্চল্য বজায় থাকে।

নেতৃবৃন্দ বলেন, কর্মব্যস্ত জীবনের বাইরে এ ধরনের পারিবারিক মিলন মেলা সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে এবং সংগঠনের ঐক্য ও সংহতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

কেকে/এমএফএইচ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close