শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
হাদি হত্যার বিচার দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে ‘ভারতীয় আধিপত্যবিরোধী ছাত্র–জনতার’ ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর টঙ্গী এশিয়া পেট্রোল পাম্প এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এতে শত শত ছাত্র–জনতা ও সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন।

মিছিলটি এশিয়া পাম্প থেকে বের হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের সরকারি কলেজ গেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় এশিয়া পাম্পে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন জুলাই আন্দোলনের যোদ্ধা লাবিব মুয়ান্নাদ, সাবেক শিবির নেতা আফিফ হাসান ইয়াকুব, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের এজিএস মঈনুল ইসলাম ও মুর্তুজা হাসান ফুয়াদ।

বক্তারা বলেন, “শহীদ হাদির আত্মত্যাগ জাতিকে নতুন করে জাগ্রত করেছে এবং এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য আর জে রিয়াদ টঙ্গীর খাঁ-পাড়া এলাকায় ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা দেন।”

তিনি বলেন, “তরুণ প্রজন্মের আদর্শিক ও সাংস্কৃতিক বিকাশে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন এবং প্রশাসনের প্রতি দ্রুত বিচারিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  হাদি হত্যা   বিচার দাবি   টঙ্গী   বিক্ষোভ মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close