শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
চাটমোহরের বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন আর নেই
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৬:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন সরকার আর নেই।
 
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় নিজ বাসভবন দোলংয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা, হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন সরকার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তিনি সারাজীবন শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষকতা জীবনে তিনি সততা, নিষ্ঠা ও মানবিকতার জন্য এলাকায় ব্যাপকভাবে সম্মানিত ছিলেন।

মরহুমের প্রথম জানাজা নামাজ রাষ্ট্রীয় মর্যাদায় শুক্রবার বেলা ৩টায় চাটমোহর দোলং স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

তার ইন্তেকালে মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষক সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  চাটমোহর   মুক্তিযোদ্ধা   নেই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close