শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় আহত ১০
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্মাণাধীন সড়কের খোঁড়া গর্তে একটি যাত্রীবাহী বাস পড়ে বাসচালকসহ ১০ জন আহত হয়েছেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে শ্যামনগর উপজেলার ভেটখালী ইউনিয়নের মানিকখালি সংলগ্ন সওজের নির্মাণাধীন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ হয়ে ভেটখালী রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসটি সড়ক নির্মাণ কাজের জন্য পাশে খোঁড়া গর্তে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে বাসচালকসহ কয়েকজন থাকলেও তাদের অবস্থা গুরুতর নয়। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, “এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শ্যামনগর   সড়ক দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close